সর্বশেষ খবরঃ

স্বর্ণদ্বীপ থেকে উদ্ধার হলো পলাতক ৪৭ রোহিঙ্গা

স্বর্ণদ্বীপ থেকে উদ্ধার হলো পলাতক ৪৭ রোহিঙ্গা
স্বর্ণদ্বীপ থেকে উদ্ধার হলো পলাতক ৪৭ রোহিঙ্গা

স্টাফ রিপোর্টার :: নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর আশ্রয় কেন্দ্র থেকে নদীপথে পালিয়ে যাওয়ার সময় স্বর্ণদ্বীপে ( জাহাজ্জারচর ) আটকে পড়া ৪৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে কোস্টগার্ডের সদস্যরা তাদের উদ্ধার করে। এরপর তাদের ভাসানচরে আনা হয়েছে। এদেরমধ্যে ১০ জন পুরুষ, ১২ জন নারী ও ২৫ জন শিশু রয়েছেন।

উদ্ধার রোহিঙ্গারা হলেন- আব্দুল হামিদ (৩২), মহছেনা (২৮), জান্নাতআরা (১১), ইসমত আরা (৬), সাদিয়া আক্তার (৪), শওকত আরা (৯ মাস), সোনা আহাম্মদ (২৯), মো. ওসমান (৯), নুরু বেগম (৩০), আনছার উল্যা (২৬), সেনোয়ারা (২০), মিনু য়ারা (৩), সামছু আলম (৩৫), নজরুল ইসলাম (৩০), আয়েশা বেগম (২৯), আব্দুল্লাহ (৮), আব্দুর রহমান (৬)।

জান্নাতুল ফেরদৌস (৩), শাহানা (১৭), মো. জাহিদ হোসেন (২৭), নুরু বেগম (২২), মো. হামিদ হোসেন (৯), মো. কামাল হোসেন (৮), আছমা বিবি (৪), রিশমা বিবি (৩), রুপবাহান (৬৩), আমির হোসেন (৩০), নবীন সোনা (২৮), সৈয়দ নুর ( ১০), পারভিন আক্তার (৭), তসমিন আরা (৫), জয়নাল (৩২), মরজিনা (৩০), পারভিন আক্তার (২০)।

ইমমান হোসেন মাহমুদ (১২), মো. নয়ন (১৩), আছমা (৭), তাসকিন (২), রহমত উল্যা (৩৫), রুজিনা (২৫), নুর বাহার (৭), নুর বানু, (৪), কবির আহাম্মদ (২), মো. ইয়াছিন (২৫), হালিমা বেগম (১৭), ইয়াছমিন আক্তার (২) ও মো. আলী (১৯)।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার রাতে ভাসানচর আশ্রয় কেন্দ্র থেকে নদীপথে রোহিঙ্গারা দালালের মাধ্যমে পালিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় নৌকার মাঝি কৌশলে স্বর্ণদ্বীপে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

স্বর্ণদ্বীপের প্রায় এক কিলোমিটার দূরে চরে তারা আটকা পড়ে। এরপর দুই দিন ধরে রোহিঙ্গারা না খেয়ে সেখানে অবস্থান করে। বিষয়টি মঙ্গলবার দুপুরের দিকে জানার পর কোস্টগার্ডের একটি দলকে তাদের উদ্ধার করতে পাঠানো হয়।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন