সর্বশেষ খবরঃ

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় প্রসীত খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ( ইউপিডিএফ )-এর উপজেলা সংগঠক ঝিমিত চাকমা (৫০) গুলিবিদ্ধ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন। শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাইনংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে পাইনংপাড়া এলাকায় ইউপিডিএফের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সশস্ত্র ব্যক্তিরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা ঝিমিত চাকমাকে উদ্ধার করে আটক করা হয়।

আটকের পর তাকে চিকিৎসার জন্য মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ঝিমিত চাকমা প্রসীত খীসা সমর্থিত ইউপিডিএফের উপজেলা পর্যায়ের সংগঠক। তার বিরুদ্ধে হত্যা, অপহরণসহ মোট ছয়টি মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

অন্যদিকে, ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে ঝিমিত চাকমাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। তিনি দাবি করেন, ঝিমিত চাকমাকে আহত অবস্থায় আটক করা হয়েছে এবং তার প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।

ঘটনার পর পাইনংপাড়া ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গোলাগুলির ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন