সর্বশেষ খবরঃ

অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

এম কামরুজ্জামান( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: শ্যামনগরে একমাত্র চিংড়ি পোনা ( পিএল ) মার্কেটের মধ্য দিয়ে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার ( ২২ জুন ) সকালে উপজেলার বংশীপুর চিংড়ী পোনা ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে ক্রয়-বিক্রয় কেন্দ্রের সামনে রাস্তার ওপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বংশীপুর পোনা ব্যাবসায়ী কল্যান সমিতির সভাপতি এস. কে কামরুজ্জামান কচির সভাপতিত্বে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক কাদের গাজী, সহ সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক বাবু, চিংড়ি পোনা ব্যবসায়ী ফারুক হোসেন, মোঃ আব্দুল আহাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বংশীপুর চিংড়ি পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রটি দীর্ঘদিন ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিংড়ি খাতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিন এখানে বিপুল পরিমাণ চিংড়ি পোনা ক্রয়-বিক্রয় হয়, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু মার্কেটের মধ্য দিয়ে ড্রেন নির্মাণ করা হলে ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হবে এবং বহু ব্যবসায়ী ও শ্রমিক জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বেন।

উল্লেখ্য, সমগ্র বাংলাদেশে চিংড়িপোনা বিক্রয় বাজার রয়েছে ৩টি তার মদ্ধ্যে বংশীপুর পোনা (পিএল) মার্কেট সবচেয়ে বড়। গত ৩০ বছর যাবত বংশীপুর বাজারে এ ব্যাবসা চলে আসছে কিন্তু কোনো শেড ( ছাওনি যুক্ত) ছিলো না। তবে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নের ৪০ লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি-বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় দুই বছর পুর্বে বংশীপুর পোনা মার্কেটটি তৈরি হয়।

আরো খবর

অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
যশোরে ৩১পিস স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক
যশোরে ৩১পিস স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক
জার্মানিকে টপকে আবারো শীর্ষে ফিরল ব্রাজিল
জার্মানিকে টপকে আবারো শীর্ষে ফিরল ব্রাজিল