সর্বশেষ খবরঃ

প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা

প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
রাস্তা দখল করে ভবন র্ণিমানের ছবি

মাহমুদুল হাসান 

বেনাপোল পৌরসভাধীন ৮৮ নং ভবেরবেড় মৌজায় ( ১ নং খতিয়ানের )খাস জমিতে থাকা দীর্ঘ বৎসরের জনসাধারনের চলাচলের পথ জোরপূর্বক দখলে নিয়ে প্রভাবশালী মহল ভবণ নির্মাণের কাজ শুরু করায় ৮টি পরিবারের আনুমানিক ৪০জন সদস্যের চলাচলের পথ বন্ধ হওয়ার উপক্রমে যশোর জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেও সূরাহ পাইনী ভুক্তভোগীরা|

বর্তমানে পরিবারের সদস্য গুলো প্রভাবশালী মহল কর্তৃক হামলা,মামলার শঙ্কা মাথায় নিয়ে মানবেতর জীবনপাত করছেন|অবৈধ দখল উচ্ছেদ চেয়ে চলাচলের রাস্তার দাবীতে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে গত ৩১মার্চ ২০২৬ ইং তারিখে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন|

লিখিত বক্তব্য উপস্থাপনের মাধ্যমে অভিযোগ তুলে ভুক্তভোগী সাইফুল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানান, ভবেরবেড় গ্রামের মৃত কালু শেখের ছেলে মাসুম ভবেড়বেড় মৌজায় ২৮২নং দাগের সরকারি জমি( ম্যাপে রাস্তা হিসাবে চিহ্নিত )জোরপূর্বক দখলে নিয়ে ৪০বৎসরের অধিককাল ধরে চলাচলের রাস্তার উপর ভবনের পিলার নির্মাণকাজ শুরু করেছেন|

জবরদখলের বিরুদ্ধেভুক্তভোগীরা স্থানীয় ভূমি অফিস,পৌরসভা,উপজেলা প্রশাসন বরাবর একাধিকবার লিখিত আবেদন করলেও তারা কোন প্রতিকার পাইনী| ওল্টো অভিযুক্ত মাসুম গুন্ডা বাহিনী দিয়ে একাধিক বার আমার ও আমার ভাইয়ের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে| সংবাদ সম্মেলনের আগে ভুক্তভোগী পরিবার গুলোর পক্ষে মোঃ সাইফুল ইসলাম ১২ মার্চ ২০২৬ ইং তারিখে সরকারী জমি দখলমুক্ত চেয়ে যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন|

আবেদনের প্রেক্ষিতে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়ে গণমাধ্যম কর্মীদের জানান,তদন্তপূর্বক ভবেরবেড় মৌজার খাস খতিয়ানের সম্পত্তি পুনঃউদ্ধার করে সরকারী স্থাপনা নির্মাণের উদৌগ নেওয়া হবে|

আবেদনের প্রায় তিন মাস অতিবাহিত হলেও চলাচলের রাস্তা অবমুক্তের ব্যাবস্থা নেইনী উপজেলা প্রশাসন| ভুক্তভোগী পরিবারের সদস্য ভবেরবেড় মৌজার জমির মালিক শেখ বিল্লাল হোসেন অভিযোগ করেন রাস্তা আমাদের মৌলিক অধিকার| আমরা অবরুদ্ধ হয়ে পড়ছি জেনেও এ্যাসিল্যান্ড প্রভাবশালী মহল কর্তৃক প্রভাবিত হয়ে জেলা প্রশাসককে সঠিক প্রতিবেদন দিচ্ছে না এমনকি আমাদের রাস্তার ব্যবস্থাও করছেনা|

অভিযোগের সূত্র ধরে উপজেলা প্রশাসনে যোগাযোগ করলে দেখা যায় সর্বশেষ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ জেলা প্রশাসকের কাছে করা আবেদন পত্রটি এ্যাসিল্যান্ড শার্শা বরাবর প্রেরণ করেছেন|

এ বিষয়ে শার্শা উপজেলা সহাকরী কমিশনার ভূমি মোঃ নিয়াজ মাখদুম এর কাছে বক্তব্য চাইলে তিনি বলেন ভুক্তভোগীদের পক্ষ হতে প্রতিবেদন চেয়ে বিজ্ঞ আদালতের( ১৪৪ ধারা )একটি চিঠি পেয়েছি| সরেজমিনে পরিদর্শন শেষে মন্তব্য করতে পারবো|

স্থানীয়দের দেওয়া তথ্য সূত্রে ব্যাপক অনুসন্ধান চালালে দেখা যায়,শার্শা থানার ৮৮ নং ভেবেড়বেড় মৌজায় সি এস খতিয়ান -১ ও এস এ ২৮২ নং দাগে সরকারী ৪১শতক সরকারী খাস জমি যাহার বর্তমান বাজার মূল্য কয়েক কোটি টাকা|যশোর-কোলকাতা মহাসড়কের সাথে রাস্তার ধারে বেনাপোল বাজারের প্রানকেন্দ্রে এই জমিটির অবস্থান হওয়ায় প্রভাবশালী মহল দীর্ঘ বৎসর ধরেই বেআইনী ভাবে ভোগ দখলে রেখেছে|

এমনকি স্থানীয় ভূমি অফিসের সহায়তা নিয়ে খাস জমির কিছু অংশ ব্যাক্তি মালিকানায় রেকর্ড করে নিয়েছে|বর্তমানে সরকারী জমির অবৈধ দখল রক্ষায় ঐ মহলটি নিয়মিত এ্যাসিল্যান্ড অফিসে ধন্না দেওয়াসহ তদবির মিশনে নেমেছেন|

স্থানীয় সুশীল সমাজের দাবী অবিলম্বে সরকারী জমি পুনঃউদ্ধারের মাধ্যমে সরকারী কাজে ব্যবহার করা সহ অনিয়ম-দূর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের|

আরো খবর

নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলে গৃহবধূর আত্মহত্যা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
প্রতিবেদনের বেড়া জালে আটকে বেনাপোলের সাত পরিবারের চলাচলের রাস্তা
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
সেনাবাহিনীর উদ্যোগে চলতি মৌসুমেই খাগড়াছড়িতে রোপণ হবে আড়াই লাখ গাছ বৃক্ষ
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
যশোরে ৩১পিস স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক
যশোরে ৩১পিস স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক
জার্মানিকে টপকে আবারো শীর্ষে ফিরল ব্রাজিল
জার্মানিকে টপকে আবারো শীর্ষে ফিরল ব্রাজিল
শার্শার সাব-রেজিস্ট্রারকে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি
শার্শার সাব-রেজিস্ট্রারকে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি