সর্বশেষ খবরঃ

মালেয়েশিয়া যাওয়ার সুযোগ মিললো ছুটিতে আটকে পড়া প্রবাসীদের

মালেয়েশিয়া যাওয়ার সুযোগ মিললো ছুটিতে আটকে পড়া প্রবাসীদের
মালেয়েশিয়া যাওয়ার সুযোগ মিললো ছুটিতে আটকে পড়া প্রবাসীদের

করোনা মহামারির সময়ে বিধিনিষেধের কারণে যারা দেশে ছুটিতে গিয়ে নিজ দেশে আটকা পড়েছেন তাদের দীর্ঘ অপেক্ষার পর সুখবর দিয়েছে মালয়েশিয়ান সরকার। ১ নভেম্বর থেকে ইমিগ্রেশনের পূর্বানুমতি বা মাই ট্রাভেল পাস ( এমটিপি ) ছাড়াই দেশটিতে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা। অবশেষে মালেয়েশিয়া যাওয়ার সুযোগ মিললো ছুটিতে আটকে পড়া প্রবাসীদের।

বৃহস্পতিবার ( ২৮ অক্টোবর ) স্থানীয় গণমাধ্যমে এক বিবৃতিতে এসব কথা বলেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল জাজায়মি দাউদ।

যাদের ভিসার মেয়াদ আছে তারা কিছু শর্ত মেনে অনুমতি ছাড়াই দেশটিতে সরাসরি প্রবেশ করতে পারবেন। আর যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারা মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করে দেশটিতে প্রবেশ করতে পারবেন।

তিনি বলেন, বিদেশিরা মালয়েশিয়ায় প্রবেশ করতে হলে ডাবল ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র, করোনা নেগেটিভ রিপোর্টসহ প্রবেশের পর বিমানবন্দরে স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে ৭ দিন অবস্থান করতে হবে। এই ৭ দিন কোয়ারেন্টাইন সেন্টারের খরচ অভিবাসী কর্মী অথবা তার নিয়োগকর্তাকে বহন করতে হবে।

যেসমস্ত ক্যাটাগরির ভিসা বা পারমিটধারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে, কূটনীতিক ভিসাধারী, পিআর পাস, পেরোল পাস, রেসিডেন্ট পাস, স্থায়ী বাসিন্দা ও তাদের পোষ্য, দীর্ঘমেয়াদী পাস ( স্বামী/স্ত্রী/সন্তান ),সিনিয়র সিটিজেন পাস, পাস বালু, শিক্ষার্থী ভিসা, মাই সেকেন্ড হোম, বিদেশি গৃহকর্মী, রেসিডেন্ট পাস, দীর্ঘ মেয়াদি অস্থায়ী জব পাস ( পিএলকেএস ), গৃহপরিচারিকা, ট্যুরিস্ট।

এ দিকে ২০১৯ সালের ১৮ মার্চ থেকে লকডাউন ঘোষণার পর এখন পর্যন্ত যে সমস্ত মালয়েশিয়া প্রবাসীরা ছুটিতে কিংবা জরুরি প্রয়োজনে নিজ দেশে গিয়েছিলেন, দেশটির সরকারি বিধি নিষেধের কারণে আটকা পড়েছেন। কিছু দিন আগে তাদের সবাইকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অনুমতির জন্য মাই ট্রাভেল পাস-এমটিপিতে আবেদন করতে হতো। কিন্তু এ প্রক্রিয়ায় প্রবাসীদের অনুমতি পাওয়া দুঃসাধ্য ব্যাপার।

বছরের শেষ পর্যায়ে এসে করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় সরকার পর্যায়ক্রমে বিধি নিষেধ শিথিল করা শুরু করেছে। মালয়েশিয়া পূর্বের ন্যায় স্বাভাবিক ছন্দে ফিরতে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনার মাধ্যমে সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করছে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন