সর্বশেষ খবরঃ

র‌্যাবের অভিযানে ১৪অপহৃত উদ্ধারসহ গ্রেফতার-৫

র‌্যাবের অভিযানে ১৪অপহৃত উদ্ধারসহ গ্রেফতার-৫
র‌্যাবের অভিযানে ১৪অপহৃত উদ্ধারসহ গ্রেফতার-৫

স্টাফ রিপোর্টার :: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৬ এর অভিযানে ১৪জন অপহৃত ভিকটিম উদ্ধারসহ সুন্দরবনে সাধারন জেলেদের অপহরণ ও মুক্তিপন দাবির অপরাধে ৫অপহরনকারী গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-সঞ্জয় বাইন ( ৩৪),মোঃ গাউস ( ৩০),মঞ্জুআরা বেগম( ৩৪),আলআমিন হাওলাদার ( ২৮) ও রবিবউল হাওলাদার ( ৩৩)। এরা সকলেই বাগেরহাট জেলার রামপাল থানা ও দাকোপ থানা এলাকার বাসিন্দা।

র‌্যাব-৬ এরখুলনার একটি আভিযানিক দল ২৮জুলাই বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঐ ৫ অপহরনকারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলনা জেলার দাকোপ থানায় মামলা রুজু পূর্বক আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের দেওয়া প্রেসবিজ্ঞপ্তি হতে জানা যায়, গত ২৩ জুলাই গহীন সুন্দরবনের ভিতর ভদ্রা নদীর টগিবগী খালে ডিঙ্গি নৌকায় মাছ ধরার সময় দস্যুরা জেলেদের কাছে এসে অস্ত্রের মুখে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাতস্থানে রাখে।পরে মোবাইল ফোনে জেলেদের পরিবারের নিকট ২ লাখ টাকা মুক্তিপন দাবি করে।অপহরনকারীদের পাঠানো মোবাইল নাম্বারে জেলে পরিবারের লোকেরা বিকাশে ৭০হাজার টাকা পাঠান।

পরবর্তীতে জেলেদের পরিবারের সদস্যরা র‌্যাব-৬ খুলনাকে অপহরনের বিষয়টি অবহিত করলে র‌্যাব ভিকটিমদের উদ্ধার ও অপহরনকারীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে অভিযান পরিচালনা করে অপহরনকারীদের গ্রেফতার করতে সক্ষম হন।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন