সর্বশেষ খবরঃ

র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী লেন্টু গ্রেফতার

র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী লেন্টু গ্রেফতার
র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী লেন্টু গ্রেফতার

যশোর প্রতিনিধি :: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের হাতে যশোর জেলার চৌগাছার কুখ্যত মাদক ব্যবসায়ী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আঃ রাজ্জাক লেন্টু (৬০) গ্রেফতার হয়েছে।

রবিবার ২৩ জুলাই র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল খুলনা জেলার খালিশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাবের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০০৫ সালে আসামী আঃ রাজ্জাক লেন্টুকে বিপুল পরিমান ফেন্সিডিলসহ চৌগাছা থানা পুলিশ গ্রেফতার করে ও তার নামে চৌগাছা থানায় মাদক মামলা রুজু হয়।ঐ মামলার বিচারকাজ শেষে বিজ্ঞ আদালত আসামী রাজ্জাক লেন্টুকে যাবজ্জীবন সাজা ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

রায় প্রদানের পর আসামী আতœগোপনে চলে যায়।পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত করে পলাতাক সাজাপ্রাপ্ত আসামী লেন্টুকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে আরো জানা গেছে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী