সর্বশেষ খবরঃ

ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া

ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধ : ঈদ মানেই নতুন পোশাক,আনন্দ আর প্রিয়জনের সঙ্গে হাসি ভাগাভাগি। কিন্তু সবার জীবনে সেই আনন্দ সমানভাবে আসে না। পাহাড়ের কিছু এতিম শিশুর জীবনেও ঠিক তেমনই নীরবতা ছিল,যা ভেঙে দিল ওয়াদুদ ভূঁইয়া।

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার আমতলী ও বর্নাল ইউনিয়নের দুটি এতিমখানায় ঈদের আগেই ছড়িয়ে পড়ে খুশির আমেজ। নতুন জামা হাতে পেয়ে ছোট্ট মুখগুলোয় ফুটে ওঠে এমন এক হাসি, যা ভাষায় প্রকাশ করার মতো নয়,শুধু অনুভব করার।

খাগড়াছড়ি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার সৌজন্যে এবং অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমনের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ২৭ জন এতিম শিশুর হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক-জামা, পাঞ্জাবি ও টুপি।

নতুন পোশাক পেয়ে কেউ তা বুকে চেপে ধরে রাখে, কেউ আবার বন্ধুদের দেখিয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। তাদের সেই নির্মল উচ্ছ্বাস যেন মুহূর্তেই বদলে দেয় পুরো পরিবেশ, পাহাড়ের নীরবতায় যোগ হয় প্রাণের স্পন্দন।

অনুষ্ঠানে অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমন বলেন,“এই শিশুদের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তারা যেন কখনো ভালোবাসা থেকে বঞ্চিত না হয়,এটাই আমাদের চেষ্টা।”

তিনি আরও জানান, সমাজের সকল স্তরের মানুষ যদি এমন উদ্যোগে এগিয়ে আসে, তাহলে কোনো শিশুই আর অবহেলায় বড় হবে না।

উল্লেখ্য,এর আগেও ঈদ উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদান করে প্রশংসা কুড়িয়েছেন ওয়াদুদ ভূঁইয়া।

আরো খবর

ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা