সর্বশেষ খবরঃ

বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ( বিকেএসপি ) কারাতে বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী ইয়াসার আহমেদ জিমের মৃত্যুর ঘটনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( ক্রীড়া-২ অনুবিভাগ ) মোঃমাহফুজুল আলম খানকে কমিটির প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়,গত ২৮ জুলাই রাত ১১টার পর বিকেএসপি ক্যাম্পাসে ইয়াসার আহমেদ জিমের আকস্মিক মৃত্যু হয়। বিকেএসপির প্রাথমিক তথ্যানুযায়ী, ওই দিন রাত আনুমানিক ১১টা থেকে দেড়টার মধ্যে অনুশীলন শেষে ফেরার পথে ক্যাম্পাসের একটি দেয়াল টপকাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার পর ইয়াসারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে বিকেএসপির মতো সংরক্ষিত সরকারি প্রতিষ্ঠানের ভেতরে কীভাবে এ ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত কমিটিকে বিস্তারিত অনুসন্ধানের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

নিহত ইয়াসার আহমেদ জিম কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বাসিন্দা। তিনি মেহেরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখতার আহমেদের ছেলে। কারাতে বিভাগের শিক্ষার্থী হিসেবে তিনি বিকেএসপিতে অধ্যয়নরত ছিলেন।

মন্ত্রণালয় জানিয়েছে,মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশও তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

আরো খবর

বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ