সর্বশেষ খবরঃ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু

উজ্জ্বল রায় ( নড়াইল ) জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে রাব্বী মোল্যা (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু রোমানের অবস্থা আশঙ্কাজনক,তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।নিহত যুবক মোঃ রাব্বী মোল্যা ( ১৮ ) নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার পান্নু মোল্যার ছেলে।

নিহতের স্বজনদের আহাজারি। শনিবার ( ২১ মার্চ )বিকেল ৩টার দিকে উপজেলার ধোন্দা কাজীপাড়া মসজিদ এলাকায় মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ঈদের নামাজ শেষে রাব্বী তার বন্ধু রোমান ও ভাগনে রেহানকে নিয়ে একটি মোটরসাইকেলে ঘুরতে বের হয়। সকাল থেকে বিভিন্ন এলাকায় তারা ঘুরে বেড়ায়। বিকালে মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়ক দিয়ে নড়াইল শহরের দিকে যাচ্ছিলেন।

এসময় সদর উপজেলার ধোন্দা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই মারা যায় রাব্বী। গুরুতর আহত অবস্থায় তার বন্ধু রোমানকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি ) মোঃ ওলি মিয়া বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২