সর্বশেষ খবরঃ

গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন

গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন

রায়হান উদ্দিন সরকার :: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে বাহাদুরপুর নূরমহল সুরেশ্বর দরবার শরিফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হয়।

শুক্রবার ( ২০ মার্চ ) সকাল সাড়ে ৯টায় দরবার শরীফে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরীফের খাদেম ও ইমাম মোঃ সেকান্দর আলী সুরেশ্বরী। প্রতি বছরের মতো এ বছরও শতাধিক মুসল্লি উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় মোনাজাত করা হয়।

ইমাম ও খাদেম মোঃ সেকান্দর আলী সুরেশ্বরী বলেন,আমরা মূলত চাঁদ দেখে রোজা রাখি, রোজা ছেড়ে দিই,ঈদুল ফিতর,ঈদুল আজহার নামাজ আদায় করে থাকি। অনেক সময় দেখা যায় সৌদি আরবের সাথে ও বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সাথে মিলে যায়।

প্রসঙ্গত,ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে নুরমহল সুরেশ্বর দরবার শরীফ ( সুরেশ্বর দরবার শরীফের একটি শাখা প্রতিষ্ঠান) অবস্থিত। এখানকার অনুসারী ও ভক্তরা প্রতিবছর সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের একদিন আগে রোযা রাখে এবং সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহা উদযাপন করে।

মহিলারা পৃথক জামাতে নামাজ আদায় করেন। সুরেশ্বরের মুরীদান ভক্তরা দূর-দূরান্ত থেকে সকাল থেকেই জামাতে নামাজ আদায়ের জন্য হাজির হন। ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, শম্ভুগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শতাধিক মানুষ এ জামাতে অংশগ্রহণ করেন। নামাজের শেষে সকলের জন্য তোবারক বা খাবার পরিবেশন করা হয়।

আরো খবর

ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা