সর্বশেষ খবরঃ

বরিশালে বাসের চাকায় পিষ্ঠ হয়ে ভ্যানের দুই যাত্রী নিহত

বরিশালে বাসের চাকায় পিষ্ঠ হয়ে ভ্যানের দুই যাত্রী নিহত
বরিশালে বাসের চাকায় পিষ্ঠ হয়ে ভ্যানের দুই যাত্রী নিহত

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শ্যামলী পরিবহনের বাসের বাসের চাকায় পিষ্ঠ হয়ে ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় শিশুসহ আরো তিন জন আহত হয়েছেন।

রবিবার ( ২৮ আগস্ট ) দুপুর ১২টায় বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বাবুগঞ্জের মোহনকাঠী এলাকার ফজলুল (৫৫) ও একই গ্রামের পলি বেগম (৫০)। আহতরা হলেন—পলির মেয়ে রাফিয়া, ভ্যানচালক জয়নাল ও তাওহীদ। তারা একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান,ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাস রহমতপুর সেতুর ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভ্যানে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ফজলুল ও পলি। আহত হন ভ্যানের তিন যাত্রী। দুর্ঘটনার পর গতিরোধক নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) কমলেশ চন্দ্র হালদার জানান, আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে। বাসচালককে আটক করে বাস জব্দ করা হয়েছে ও লাশ ২টি মর্গে পাঠানো হয়েছে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন