সর্বশেষ খবরঃ

চ্যালেঞ্জ নিতেই আমি পছন্দ করিঃকৃতি শ্যানন

চ্যালেঞ্জ নিতেই আমি পছন্দ করিঃকৃতি শ্যানন
চ্যালেঞ্জ নিতেই আমি পছন্দ করিঃকৃতি শ্যানন

চলতি বছর প্রায় হাফ ডজন সিনেমা মুক্তি পাবে অভিনেত্রী কৃতি শ্যাননের। বর্তমানে তার হাতে রয়েছে ‘ভেদিয়া’, ‘আদি পুরুষ’, ‘গণপথ’, ‘শেহজাদা’, ‘সেকেন্ড ইনিংস’-এর মতো সিনেমাগুলো। এছাড়াও সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি বায়োপিকের কাজ।

মিনা কুমারীর বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করবেন কৃতি।‘মিমি’সহ বেশ কয়েকটি সিনেমায় কৃতির অভিনয়ে মুগ্ধ হয়ে এই বায়োপিকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির সংশ্লিষ্টরা।

নিজের বর্তমান অবস্থা নিয়ে দারুণ উচ্ছ্বসিত কৃতি আদি পুরুষ এবং নতুন সিনেমা প্রসঙ্গে বলেন, ‘ক্যারিয়ারে প্রথম একই বছরে সিনেমা মুক্তি পাচ্ছে। প্রতিটি সিনেমা ঘিরে দর্শক প্রত্যাশাও তুঙ্গে আছে। এর মাঝে আদি পুরুষ আমার জন্য বিশেষ হতে যাচ্ছে। দক্ষিণী সিনেমার দাপটের মাঝে প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার বাড়তি রসদ জোগাবে।

শুধু বক্স অফিস হিট নয়, রাম-সীতার অভিনয় মুগ্ধতা ছড়াবে, এ কথা চোখ বন্ধ করে বলতে পারি। পাশাপাশি মিনা কুমারীর বায়োপিকে যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। বায়োপিকে অভিনয় করা অনেক চ্যালেঞ্জিং। তবে আমি অভিনয়ে চ্যালেঞ্জ নিতেই পছন্দ করি।

এদিকে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে দক্ষিণী তারকা ও সিনেমার জয়জয়কার চলছে। সেই জায়গায় দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে বিগ বাজেটের ‘আদি পুরুষ’ সিনেমাটিও দর্শক আগ্রহের কেন্দ্রে রয়েছে। যা ক্যারিয়ারের মোড় আরও ঘুরিয়ে দিতে পারে এই অভিনেত্রী

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা