সর্বশেষ খবরঃ

বন বিভাগের সহায়তায় মুক্তি পেলো বিভিন্ন প্রজাতির ২০টি পাখি

বন বিভাগের সহায়তায় মুক্তি পেলো বিভিন্ন প্রজাতির ২০টি পাখি
বন বিভাগের সহায়তায় মুক্তি পেলো বিভিন্ন প্রজাতির ২০টি পাখি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় শিকারীর খাঁচা থেকে মুক্তি পেলো টিটি, জলমোরগ, ছোট ডুবুরিসহ বিভিন্ন প্রজাতির ২০টি পাখি।বন বিভাগের জুড়ী রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জুড়ী নদীর পাড়ে পাখিগুলো অবমুক্ত করেন।

শুক্রবার ( ১৮ ফেব্রুয়ারি ) বিকেলে উপজেলার গোয়ালবাড়ী এলাকায় বিক্রিকালে এসব পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়। উদ্ধার করা পাখির মধ্যে রয়েছে- টিটি পাখি ২টি, জলমোরগ ২টি,ছোট ডুবুরি ১টি, বাবু বাটান ১টি, ওটা পাখি ১১টি অন্যান্য ৩টিসহ মোট ২০টি পাখি।

এ সময় তিনি বন্য প্রাণী ও জীবজন্তু সংরক্ষণে সকল জনসাধারণের সহযোগিতা কামনা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার গোয়ালবাড়ী এলাকায় পাখি শিকারীরা বেশ কয়েক প্রজাতির পাখি নিয়ে বিক্রির জন্য ঘোরাফেরা করছিলো।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পাখিগুলোকে উদ্ধার করে নিয়ে আসেন। এর আগে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পাখির খাঁচা রেখে ফেলে শিকারিরা পালিয়ে যায়।

পরিবেশ কর্মী খোরশেদ আলম ও সাব্বির খান বলেন, বিষয়টি আমাদের নজরে আসলে আমরা বন বিভাগকে পাখি বিক্রির বিষয়টি অবগত করি এবং পরবর্তীতে বন বিভাগের সহায়তায় পাখিগুলো উদ্ধার করে অবমুক্ত করা হয়।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন,এরকম পাখি রক্ষায় সবাই মিলে কাজ করে যেতে হবে। এক্ষেত্রে মানুষকে সচেতন হতে হবে। দেখার সাথে সাথে আমাদেরকে তথ্য দিলে আমরা কার্যকরী ব্যবস্থা নিবো।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি