সর্বশেষ খবরঃ

ইথিওপিয়ায় বিমান হামলায় নিহত ৫৬জন

ইথিওপিয়ায় বিমান হামলায় নিহত ৫৬জন
ইথিওপিয়ায় বিমান হামলায় নিহত ৫৬জন

ইথিওপিয়ার টাইগ্রে এলাকায় বিমান হামলায় ৫৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। হতাহতদের মধ্যে বস্তুচ্যুতদের একটি ক্যাম্পের লোকজন ও শিশু রয়েছে। দুজন সাহয্যকর্মী,স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট ( টিপিএলএফ)। এই সংগঠনের মুখপাত্র গেটাছিও রেডা শনিবার এক টুইট বার্তায় জানান, দেশটির সরকার ডেডেবিট শহরে বাস্তুচ্যুতদের একটি ক্যাম্পে এই হামলা চালিয়েছে। একজন সাহায্যকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, ইরিত্রিয়া সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় ডেডেবিট শহরটিতে শুক্রবার রাতে এই হামলা চালানো হয়েছে।

এ ঘটনার পর দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল গেটনেট অ্যাডানে এবং সরকারের মুখপাত্র লেজেসি টুলু তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করতে রাজি হাননি। প্রধানমন্ত্রী অ্যাবিই আহমেদের মুখপাত্র বিলেনে সেয়ামও এ ব্যাপারে মুখ খোলেননি। দেশটিতে সরকারের সঙ্গে ১৪ মাস ধরে জনগণের সংঘর্ষ চলছে। এর মধ্যে সাধারণ মানুষের ওপর কোনও হামলারই দায় স্বীকার করেননি সরকার।

এই হামলার আগেই সরকার বিরোধী দলীয় কয়েকজন নেতাকে জেল থেকে মুক্তি দেন এবং আলোচনার মাধ্যমে দেশটির চলমান সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন। গত ১৮ অক্টোবর থেকে এ পর্যন্ত টাইগ্রে এলাকায় বিমান হামলায় ১৪৬ জন নিহত এবং ২১৩ জন আহত হয়েছেন।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি