সর্বশেষ খবরঃ

প্রাইভেটকার সেতু হতে খালে পড়ে কন্যা ও বাবা নিহত

প্রাইভেটকার সেতু হতে খালে পড়ে কন্যা ও বাবা নিহত
প্রাইভেটকার সেতু হতে খালে পড়ে কন্যা ও বাবা নিহত

সিলেটে হতে জাফলং যাওয়ার পথে জৈন্তাপুর উপজেলায় প্রাইভেটকার সেতু হতে খালে পড়ে কন্যা ও বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরো চারজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলো নরসিংদীর শিবপুর থানার কুন্দারপাড় গ্রামের বাসিন্দা রুবেল মিয়া ( ৩৬) ও তার এক মাস ১০ দিন বয়সী মেয়ে রাহি আক্তার আদরী।

শুক্রবার (৫ আগস্ট ) সকাল ১০টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের লক্ষ্মীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় সিলেটের দিক থেকে আসা একটি প্রাইভেটকার জৈন্তাপুরের লক্ষ্মীপুর এলাকায় সেতুর ওপর পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় প্রাইভেটকারটি সেতুর ওপর থেকে খালে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ সময় শিশু ও তার বাবাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) গোলাম দস্তগীর দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেট হতে ছেড়ে আসা প্রাইভেটকারটি জাফলং যাচ্ছিলো। দুর্ঘটনায় নিহত দুই জনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারে হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

আরো খবর

খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ