সর্বশেষ খবরঃ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুর পার্বতীপুর উপজেলায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছ।এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বুধবার ( ২৯জানুয়ারী )সকালে পার্বতীপুর- ফুলবাড়ি সড়কের হাজির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পার্বতীপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃধাপাড়া এলাকার বুলুর ছেলে শাহিনুর ইসলাম ও রামপুরা গ্রামের ছোট হরিপুর এলাকার অনবিন্দা রায়ের ছেলে শুকদেব কুমার রায় । সাজেদুর রহমান বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন সকালে একটি মোটরসাইকেলে তিনজন একটি ট্রাকের পিছনে যাচ্ছিলেন ।ট্রাকটিকে ওভার টেক করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয় এবং আহত হয় আরো একজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ঢাকা থেকে ছেড়ে আসা কাভার ভ্যানটি সৈয়দপুর যাচ্ছিল,পথিমধ্যে হাজির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ঘটনার পরপরেই স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করেন। এঘটনায় চালক ইলিয়াস আলীসহ এস এ পরিবহনের ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করেছে পুলিশ।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার