সর্বশেষ খবরঃ

হাতিয়ায় মোটর সাইকেলের ধাক্কায় ১ পথচারী নিহত

ভোলায় ধান ক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার
প্রতিকী ছবি(সংগৃহীত)

হানিফ সাকিব,জেলা প্রতিনিধি:: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বুধবার সন্ধ্যা ৬টার সময় নলচিরা জাহাজমারা প্রধান সড়কের হাতিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের ইসলামিয়া দাখিল মাদ্রাসার পাশে মোটর সাইকেলের সাথে ধাক্কা খেয়ে ১ পথচারী নিহত ও৩ আরোহী আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৬টার সময় হাতিয়ার আফাজিয়া বাজার এলাকায় এ দূর্ঘটনা সংঘটিত হয়।নিহত ব্যাক্তি হাতিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের মৃত ইব্রাহীমের ছেলে মোঃ রাসেল (৩৫)।

আহতরা হলেন পৌরসভা ৯নং ওয়াড গুল্লাখালী গ্রামের হাজী আমিনুল হকের ছেলে মোঃ শরীফ (২৫),বুড়িরচর ইউনিয়নের ১নং ওয়ার্ড়ের আব্দুল মোতালেবের ছেলে মোঃ নিজাম উদ্দিন(২৪), চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ড়ের আক্তার হোসেনের ছেলে সৌরভ ( ১৮)।

আহতের মধ্যে মোঃ নিজাম উদ্দিন ও সৌরভ দুইজনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা ৩ জনই মোবাইল কোম্পানী বাংলালিংকে কাজ করেন বলে জানা গেছে।

আহতের পরিবার সূত্রে জানা যায়, আফাজিয়া বাজার থেকে ওছখালী সদরে আসার সময় নলচিরা জাহাজমারা প্রধান সড়কের হাতিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের ইসলামিয়া দাখিল মাদ্রাসার পাশে মোটর সাইকেলের সাথে ধাক্কা খেয়ে ১ পথচারী সহ ৩ মোটর সাইকেল আরোহী আহত হয়।

পরে স্থানীরা আহদেরকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আহত পথচারীকে মৃত ঘোষনা করেন।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা