সর্বশেষ খবরঃ

ভোলায় অবৈধ কারেন্ট জাল জব্দ

ভোলায় অবৈধ্য কারেন্ট জাল জব্দ
ভোলায় অবৈধ্য কারেন্ট জাল জব্দ

কামরুজ্জামান শাহীন:: ভোলায় অবৈধ কারেন্ট জাল জব্দ হয়েছে। পরে উদ্ধার হওয়া এ সাড়ে তিন লাখ মিটার জাল আগুনে পুড়িয়ে ধংস্ব করা হয়। চরফ্যাশন উপজেলার দুলারহাটে দুটি দোকান ও একটি বাড়ি হতে মজুদ রাখা ৩ লাখ ৫৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন ভ্রাম্যমান আদালত।

গত সোমবার রাতে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) আব্দুল মতিন খান চরফ্যাশন উপজেলায় একাধিক জায়গায় অভিযান চালিয়ে এই অবৈধ কারেন্ট জাল জব্দ করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন,কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কেএম শাফিউল কিঞ্জল, মেরিন ফিসারিজ অফিসার সাইয়েদুর রহমান ও কোস্ট গার্ড সদস্যরা।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়,সোমবার রাতে উপজেলার দুলারহাট থানার বাংলা বাজারে মাছ শিকারের সামগ্রী বিক্রির দুটি দোকান ও দোকানের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ ৩ লাখ ৫৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সোয়া এক কোটি টাকা। কিন্তু এসময় এ ব্যবসায় জড়িতরা পালিয়ে যাওয়া কাউকে আটক করা যায়নি।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) আব্দুল মতিন খান এ তথ্য নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় ও বিপুল পরিমান অবৈধ্য কারেন্টজাল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল,মেরিন ফিসারিজ অফিসার সাইয়েদুর রহমান ও কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি আরো জানান।

আরো খবর

বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন
খাগড়াছড়িতে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন