সর্বশেষ খবরঃ

মুগদার আগুনে দগ্ধ হওয়া সেই মা-ছেলের মৃত্যু

মুগদার আগুনে দগ্ধ হওয়া সেই মা-ছেলের মৃত্যু
প্রতিকী ছবি (সংগৃহীত)

সিনিয়র রিপোর্টার :: রাজধানীর মুগদায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ মা-ছেলে মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নিহতরা হলেন,প্রিয়াঙ্কা (৩০) ও তার ছেলে অরূপ (৫)। এ ঘটনায় দগ্ধ প্রিয়াঙ্কার স্বামী সুধাংশু ( ৩৬) ও মা শেফালী (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর ) সকালে ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক ) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সোমবার রাত সাড়ে ১১টার দিকে অরূপ মারা যায়। আর প্রিয়াঙ্কা মারা গেছেন মধ্যরাতে। দুজনেরই মরদেহ ময়নাতদন্তের জন্য বার্ন ইউনিটের মর্গে রাখা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, আগুনে অরূপের শরীরের ৬৭ শতাংশ, প্রিয়াঙ্কার ৭২ শতাংশ, সুধাংশের ২৫ ও শেফালীর ৩৫ শতাংশ দগ্ধ হয়। হাসপাতালে ভর্তি দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য, গতকাল ২২ নভেম্বর সকালে মুগদার মাদবর গলি এলাকায় একটি বাসার পাঁচতলা ভবনের নিচতলায় রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুন লাগে। এতে একই পরিবারের চার জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন