সর্বশেষ খবরঃ

বাগেরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত

বাগেরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত
বাগেরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত

মোঃ মিরাজুল শেখ,বাগেরহাট জেলা প্রতিনিধি:: বাগেরহাট জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাগেরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৯ অক্টোবর ) বিকেলে জেলা আওয়ামীলীগ অফিস চত্বর থেকে এক বিশাল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রাণকেন্দ্র সাধনার মোড়ে এসে সম্প্রীতির মেলায় রুপান্তরিত হয়।

এই সম্প্রীতি মেলায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন,সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু ,যুগ্ম সাধারন সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, সহ সভাপতি এ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ পৌর আওয়ামীলীগ সভাপতি শেখ বশিরুল ইসলাম ,জেলা হিন্দু, বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু শিব প্রসাদ ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অবনীশ চক্রবর্তী সোনা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বর্তমান সময়ে সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করতে যে কুচক্রী মহল প্রচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারী উচ্চারন করে বলা হয় যেসব কুচক্রী মহল এই ষড়যন্ত্র করে দেশকে অশান্ত করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে অপতৎপরতা চালাচ্ছে তাদের চিন্হিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করা হবে।

বক্তারা বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে একটি অসাম্প্রদায়িক উন্নত রাষ্ট্র গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

উক্ত সমাবেশে আরও উপস্হিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, এ্যাডভোকেট শরিফা হেমায়েত,এ্যাডভোকেট লুনা সিদ্দিকী,কাউন্সিলর তানিয়া খাতুন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহেল,সরদার আঃ কাদের, গোটাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন