সর্বশেষ খবরঃ

বউ বাড়ি না ফেরায় নিজের বিশেষ অঙ্গ কেটে ফেললেন স্বামী

বউ বাড়ি না ফেরায় নিজের বিশেষ অঙ্গ কেটে ফেললেন স্বামী
প্রতিকী ছবি

বাপেরবাড়ি গিয়েছেন স্ত্রী। বাড়ি ফেরার নাম গন্ধ নেই! এদিকে স্বামী বেচারা অপেক্ষা করছেন। স্ত্রী তবু নিমরাজি। কিছুতেই তিনি স্বামীর বাড়িতে ফিরছেন না। তাই রাগে নিজের বিশেষ অঙ্গ কেটে ফেললেন স্বামী।

ঘটনাটি বিহারের রজনী নয়ানগর এলাকার। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বছর পাঁচের আগে। ২৫ বছর বয়সের কৃষ্ণ বসাকের সঙ্গে ওই রাজ্যের মালোধের বাসিন্দা অনিতার বিয়ে হয়। ওই দম্পতির চার সন্তানও আছে। বাপেরবাড়ি থেকে ফিরতে চাইছিলেন না স্ত্রী। তাই স্ত্রীর ওপর রাগ করেই বিশেষ অঙ্গ কেটে ফেলেন বাসুকি।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, মাস দুয়েক আগে সন্তান-সহ অনিতা বাপের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে যেনো ফেরার নাম নেই অনিতার। আর তাতেই স্বামী কৃষ্ণ রাগে ফেটে পড়েন। বার বার অনুরোধ করা সত্ত্বেও তা অগ্রাহ্য করছিলেন অনিতা। রাগে মাথার ঠিক রাখতে না পেরে, হাতের সামনে থাকা ধারাল অস্ত্র দিয়েই নিজের গোপনাঙ্গ কেটে ফেলেন কৃষ্ণ।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। গুরুতর চোট এবং প্রচুর পরিমাণে রক্তপাত দেখে তৎক্ষণাৎ তারা কৃষ্ণকে হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা