সর্বশেষ খবরঃ

ঝিনাইদাহে নিজ স্ত্রীকে পিটিয়ে হত্যা করলো স্বামী

ঝিনাইদাহে নিজ স্ত্রীকে কুঁপিয়ে হত্যা করলো স্বামী
ঝিনাইদাহে নিজ স্ত্রীকে কুঁপিয়ে হত্যা করলো স্বামী

স্টাফ রিপোর্টার :: ঝিনাইদাহে কালীগঞ্জ উপজেলায় নিজ স্ত্রীকে কুঁপিয়ে হত্যা করেছে মতিয়ার রহমান নামের এক পাষন্ড স্বামী। নিহত পারুল খাতুন(৩৮) ২ সন্তানের জননী। বড় মেয়ে বিবাহিতা ও ছোট মেয়ে রিতা খাতুন ( ১২ ) প্রতিবন্ধী বলে জানা গেছে।

বুধবার ( ১০ আগস্ট ) ভোর রাতে কালীগঞ্জ উপজেলার চাঁদবা গ্রামে নিজ বাড়িতে এই হত্যাকান্ড সংঘটিত হয়। ঘটনার পর ঘাতক স্বামী মতিউর রহমান পলাতক রয়েছে।

স্থানীয়রা জানায়,পারিবারিক কলহের যের ধরে স্বামী স্ত্রীর মধ্যে রাতে ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে স্বামী তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ।এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আব্দুর রহিম মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী মতিয়ারকে গ্রেফতারের চেষ্ঠা চালাচ্ছে পুলিশ।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি