সর্বশেষ খবরঃ

তরুনী ধর্ষণের দায়ে চরফ্যাশন হতে গ্রেফতার-২

তরুণী ধর্ষণের দায়ে চরফ্যাশন হতে গ্রেফতার

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলায় তরুনী ধর্ষণের দায়ে চরফ্যাশন হতে গ্রেফতার-২। বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় ভিষ্টিমের পিতা বাদী হয়ে শশীভূষণ থানার তিনজনকে আসামী করে একটি ধর্ষক মামলা দায়ের করেছেন।

পুলিশ মামলার প্রধান আসামী ধর্ষক আনোয়ার হোসেন ওরফে আপন (২৬) ও তার সহযোগী তুষার আহম্মেদ (২১) নামের দুই যুবককে আটক করেছে।

এঘটনায় মামলায় অপর আসামী নুরুল ইসলাম (২৩) পলাতক রয়েছেন। শুক্রবার ( ১৩ মে ) দুপুরে ভিষ্টিমের পিতা বাদী হয়ে শশীভূষণ থানার এ মামলা দায়ের করেন। আটক আনোয়ার হোসেন ওরফে আপন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকার মৃত ইউনুছ গাজীর ছেলে, তুষার আহম্মদ চরফ্যাশন থানার চরমাদ্রাজ ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকার শহিদুল ইসলামের ছেলে ও পলাতক আসামী নুরুল ইসলাম রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকার দুলাল গাজীর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শশীভুষণ থানার উপ-পরিদর্শক ( এসআই ) মোঃ আবু হানিফ জানান, গত এক বছর আগে চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে প্রলোভন দেখিয়ে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ভিষ্টিমকে বাড়ি থেকে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকার একটি বিলের মাঝে নিয়ে রাত ১০ টার দিকে প্রেমিক আনোয়ার হোসেন ওরফে আপন জোড়পূর্বক ধর্ষণ করেন। এসময় তরুণীর ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে এসে ভিষ্টিম ও ধর্ষণে সহযোগী তুষার আহম্মদকে আটক করেন।

পরে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর হাতে আটক ভিষ্টিম তরুণী ও তুষার আহম্মদ নামের এক যুবককে উদ্ধার করেন। এবং তাদের দেওয়া তথ্য মতে ধর্ষক আনোয়ার হোসেন ওরফে আপনকে আটক করা হয়।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, ভিষ্টিমকে ডাক্তারী পরিক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আসামী আটকে অভিযান অব্যাহত রয়েছে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা