সর্বশেষ খবরঃ

ওমরাহ পালনের জন্য স্বামীর সাথে সৌদি গেলেন মাহিয়া মাহি

ওমরাহ পালনের জন্য স্বামীর সাথে সৌদি গেলেন মাহিয়া মাহি
ওমরাহ পালনের জন্য স্বামীর সাথে সৌদি গেলেন মাহিয়া মাহি

ওমরাহ পালনের জন্য স্বামী রাকিব সরকারের সঙ্গে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন অভিনেত্রী মাহি। গত সেপ্টেম্বরের ১৩ তারিখে বিয়ে করেছেন ঢাকাই ছবির শীর্ষ তারকাদের একজন মাহিয়া মাহি।

বিয়ের এক মাস পরই নিজের ইচ্ছের কথা জানিয়েছিলেন এই নায়িকা। বলেছিলেন, স্বামীসমেত ওমরাহ হজ পালন করতে চান। অবশেষে সেই ইচ্ছা পূরণ হচ্ছে।

আজ ( ২৪ নভেম্বর ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন এই নায়িকা নিজেই। বিমানবন্দর থেকে নিজেদের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তথ্যটি জানান তিনি।লেখেন, ‘জীবনে প্রথমবার ওমরাহতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

যাওয়ার আগে মাহি বলেছিলেন, ‘ওমরাহের জন্য ১৫ দিনের ছুটি নিচ্ছি। আপাতত কোনও শিডিউল রাখছি না। এর আগে কখনও পবিত্র মক্কা শরিফে যাওয়া হয়নি। প্রথমবারের মতো যাচ্ছি, তাই অনুভূতিটা সত্যিই অন্যরকম।

মাহি সর্বশেষ ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘ড্রাইভার’ ছবির কাজ করেছেন। সিনেমায় গাড়িচালক হিসেবে আছেন অভিনেতা মোশাররফ করিম। মূলত তাকে নিয়েই এর গল্প। এতে যাত্রী হিসেবে দেখা যাবে মাহিকে। আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল। এছাড়াও মাহি সম্প্রতি ‘গ্যাংস্টার’ ওয়েব ফিল্মের কাজ করেছেন।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি