সর্বশেষ খবরঃ

স্তন ক্যান্সারের ঝুঁকি কমবে যে তিন অভ্যাসে

স্তন ক্যান্সারের ঝুঁকি কমবে যে তিন অভ্যাসে
স্তন ক্যান্সারের ঝুঁকি কমবে যে তিন অভ্যাসে

বিশ্বে প্রতি আটজনের মধ্যে একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশেও ক্রমেই বেড়ে চলেছে স্তন ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা। শুধু নারীই নয় পুরুষরাও আক্রান্ত হচ্ছেন এই রোগে।স্তন ক্যান্সারের ঝুঁকি কমবে যে তিন অভ্যাসে তা জেনে নিই।

আন্তর্জাতিক সংস্থা আইএআরসি’র তথ্যমতে, বাংলাদেশে প্রতি বছরে ১৩ হাজারের বেশি নারী নতুন করে এ রোগে আক্রান্ত হন। এবং মারা যান ৬৭৮৩ জন। তাই সময় এখন সচেতনতার। এ রোগে আক্রান্ত রোগিরা অনেক সময় অজ্ঞতা এবং সচেতনতায় অভাবে বুঝতেই পারেন না যে তিনি এই রোগে আক্রান্ত।

তিনটি অভ্যাসে কমে যেতে পারে এই মরণব্যাধির ঝুঁকি

ক্যান্সাররোধী খাদ্য গ্রহণ

আঁশযুক্ত খাদ্য গ্রহণে কমে যায় ক্যান্সারের ঝুঁকি। তাই খাদ্যতালিকায় রাখুন সঠিক পরিমাণে আঁশযুক্ত খাদ্য। তাজা ফল ও শাক-সবিজকে খাদ্যতালিকায় প্রাধান্য দিন। বেগুন, মটরশুঁটি, টমেটো, গোলমরিচ, আপেল, ব্রকলি ইত্যাদি খেতে পারেন৷ এসকল খাদ্য স্তন ক্যান্সারের ঝুঁকি কমায়। তবে খাদ্যতালিকা থেকে বাতিল করুন চিনি। চিনি ক্যান্সারের জিনকে সক্রিয় করে তোলে।

নিয়ন্ত্রিত ওজন এবং শরীর চর্চা

ওজনের দিকে নজর রাখতে হবে। শুধু স্তন ক্যান্সারই নয় অনিয়ন্ত্রিত মেদ নানা অসুখেরই কারণ হয়ে ওঠে। তাই জীবনযাপনে যুক্ত করুন কায়িক পরিশ্রমের অভ্যাস এবং শরীর চর্চা।

ধূমপানে সতর্ক হোন

প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যেভাবেই ধূমপানে আক্রান্ত হোন না কেন, ধূমপান স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় ৪০ শতাংশেরও বেশি। তাই অতিরিক্ত ধূমপানে আসক্তি থাকলে পরিত্যাগের অভ্যাস করুন।

অনেক সময় লজ্জাও হয়ে দাঁড়ায় একটি অন্যতম কারণ। তাই এই রোগ সম্পর্কে সঠিক জ্ঞান এবং সচেতনতা বাড়াতে হবে।

আরো খবর

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা