সর্বশেষ খবরঃ

শিশু মাইশার শারিরীক শাস্তির ঘটনায় শিক্ষা অফিসারের তদন্ত

শিশু মাইশার শারিরীক শাস্তির ঘটনায় শিক্ষা অফিসারের তদন্ত
শিশু মাইশার শারিরীক শাস্তির ঘটনায় শিক্ষা অফিসারের তদন্ত

বেনাপোল প্রতিনিধি :: বেনাপোলের শিশু শিক্ষার্থী সামিরা আক্তার মাইশার (৫) স্কুল শিক্ষক কর্তৃক বেদম প্রহার ঘটনা নিয়ে তদন্ত করেছেন শার্শা উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন ভূক্তভোগী শিশু ছাত্রীর পিতা,অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক,প্রতিষ্ঠান পরিচালক ও গনমাধ্যমকর্মীরা।

বৃহষ্পতিবার দুপুর ১টায় বেনাপোল পৌরসভাধীন তালশারী এলাকায় অবস্থিত আল-ফালহ ইসলামীক স্কলারস স্কুল প্রতিষ্ঠানটি পরিদর্শন ও ঘটনার তদন্ত করেন। তদন্তকালে প্রতিষ্ঠানটির অব্যবস্থপনা, অপ্রতুল শিক্ষা কার্যক্রম ,নোংড়া পরিবেশ পরিলক্ষীত হয়।

তদন্ত শেষে উপজেলা শিক্ষা অফিসার গণমাধ্যমকর্মীদের জানান,তদন্তকালে কর্তৃপক্ষ প্রতিষ্ঠান পরিচালনার অনুমতি সংক্রান্ত কোন বৈধ্য কাগজ দেখাতে পারেনী। প্রতিষ্ঠান পরিচালক শওকত হোসেনকে আগামী সোমবার প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলো। তদন্ত সাপেক্ষ্যে পরবর্তী প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আরো জানান।

এর আগে ভূক্তভোগী শিশুর পিতা পাঠদানকারী শিক্ষকের হাতে কন্যার শারিরীক শাস্তির সুষ্ঠু বিচার চেয়ে ৯ আগস্ট শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার তদন্তভার উপজেলা শিক্ষা অফিসারের উপর ন্যস্ত করেন।

শিশুটির পিতা মোস্তাফিজুর রহমান বাবু যশোর পোস্ট প্রতিনিধিকে জানান,তদন্তকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানটি ভূইফোঁড় প্রতিষ্ঠান বলে প্রতীয়মান হয়েছে। এলাকার সকল শিক্ষার্থীদের ভবিষ্যত শিক্ষা জীবন ক্ষতির হাত হতে বাঁচাতে উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের নিকট প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার জোরালো দাবী জানিয়েছেন।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী