সর্বশেষ খবরঃ

বিজিবির হাতে বেনাপোলে বৈদেশিক মুদ্রা সহ পাসপোর্ট যাত্রী গ্রেফতার

বিজিবির হাতে বেনাপোলে বৈদেশিক মুদ্রা সহ পাসপোর্ট যাত্রী গ্রেফতার
বিজিবির হাতে বেনাপোলে বৈদেশিক মুদ্রা সহ পাসপোর্ট যাত্রী গ্রেফতার

সাহিদুল ইসলাম শাহীন :: বিজিবির হাতে বেনাপোলে বৈদেশিক মুদ্রাসহ মোঃ আশিক মিয়া ( ২৬) নামের এক পাসপোর্ট যাত্রী গ্রেফতার হয়েছে। এসময় তার কাছে থাকা ব্যাগ হতে ইউএস ডলার, সৌদি রিয়াল, কানাডিয়ান ডলার, ইন্ডিয়ান রুপি, বাংলাদেশী টাকা, বিদেশী মদ উদ্ধার হয়।

গ্রেফতারকৃত শরিয়তপুর জেলার জাজিরা থানাধীন কলিম উল্যা মাষ্টার কান্দি গ্রামের নুরুল হক মোল্লার ছেলে।

শনিবার ( ০৩ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল চেকপোষ্ট সংলগ্ন আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে হতে আশিককে গ্রেফতার করে বিজিবির ৪৯ ব্যাটালিয়ন সদস্যরা।

যশোর ( ৪৯ বিজিবি )’র অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, অদ্য ৪৯বিজিবি কতৃক নিয়মিত তল্লাশীকালে ভারত হতে আগত একজন পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ তল্লাশী করা হয়।

ব্যাগের ভিতরে ভারতীয় বিস্কুট ও সনপাপড়ীর প্যাকেটে ইউএস ডলার পাওয়া যায়। অভিনব কায়দায় থরে থরে সাজানো ইউএস ডলার ২২,৩০০, সৌদি রিয়াল ৫৭,০০০, কানাডিয়ান ডলার ১০,০০০, ভারতীয় রুপি ৭২০, বাংলাদেশী টাকা ৭,৪৩০/-, বিদেশী মদ ০৮ বোতল, ০১টি মোবাইল উদ্ধার করা হয়। অবৈধ ভাবে হুন্ডি পাচারের অপরাধে তাকে গ্রেফতার করা হয়।

জব্দ হওয়া বৈদেশিক মুদ্রা’র সিজার মূল্য ৫১,১৮,০১৬/-( একান্ন লক্ষ আঠার হাজার ষোল টাকা )। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলারুজু করত উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রা,মাদক ও আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে আরো জানা গেছে।

আরো খবর

খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের ৩ জনের মৃত্যু
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
শিশু জান্নাতুল মাওয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণবারসহ পাচারকারী আটক
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ
শ্যামনগরে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ