সর্বশেষ খবরঃ

বেনাপোলে ২৭০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবক গ্রেফতার

বেনাপোলে ২৭০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবক গ্রেফতার
বেনাপোলে ২৭০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবক গ্রেফতার

যশোর প্রতিনিধি :: যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৬ এর সদস্যরা ২৭০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে।

রবিবার( ১০ নভেম্বর )গভীর রাতে পুটখালী ইউনিয়নের জনৈক নাসিরের আমবাগানে খুলনা র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ঐ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- পুটখালী গ্রামের জামাল হোসেনের ছেলে ইনামুল হোসেন ( ২০ ) ও একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শামীম মোড়ল ( ২৭)।

যশোর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ রাসেল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্টথানাধীন পুটখালী গ্রামে অভিযান চালিয়ে ঐ দুই মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করে। পরে তাদের দেখানো মতে ধইঞ্চা খেতের মধ্যে লুকানো ২৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লাখ ১০ হাজার টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু পূর্বক আলামত ও আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার