সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি:: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাংগালীচান করুনা কারবারি পাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র,গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। দীঘিনালা জোন পরিচালিত এ অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি অস্থায়ী আস্তানাও শনাক্ত করা হয়।

দীঘিনালা জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় সন্ত্রাসীদের সম্ভাব্য চলাচলের রুট চিহ্নিত করে ভোররাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনীর একটি টহল দল কৌশলগত অবস্থান গ্রহণ করলে ৩ থেকে ৪ জন সন্দেহভাজন সন্ত্রাসী সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে দুর্গম পাহাড়ি এলাকা ও অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত ঘর এবং গাছের উপর নির্মিত একটি পর্যবেক্ষণ পোস্ট শনাক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, এগুলো সন্ত্রাসীদের অস্থায়ী ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে— ৪টি দেশীয় তৈরি গাদা রাইফেল, ১টি দেশীয় তৈরি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৪৩টি পিলেট, প্রায় ১০০ গ্রাম গানপাউডার, ৭০ পিস ফ্লিম্যাট-৪০০ ঔষধ এবং ১টি টি-শার্ট।

দীঘিনালা জোন জানিয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

আরো খবর

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার -৩
দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার -৩
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক