সর্বশেষ খবরঃ

রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩

রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড় উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ ( মূল ) দলের এক কালেক্টরসহ তিন সদস্য আটক হয়েছেন। এসময় একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

শনিবার ( ১৬ মে ) দুপুরে রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় সিন্ধুকছড়ি জোনের অধীনস্থ জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী বুদংছড়া এলাকায় অভিযান চালায়। এসময় সেখানে অবস্থানরত ইউপিডিএফ সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। পরে অভিযান চালিয়ে ইউপিডিএফের কালেক্টর রনেল চাকমা ওরফে মন্টু চাকমাসহ তিনজনকে আটক করা হয়।

আটক রনেল চাকমার বাড়ি গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকায়। অপর আটক ব্যক্তি রাজু মারমা ওরফে সাচিং (১৮), যার বাড়ি রামগড় উপজেলার যৌথ খামার এলাকায়। অভিযানে গুলিবিদ্ধ হন সুইথোয়াই মারমা (৩৫),তার বাড়ি উপজেলার খেদা এলাকায়।

অভিযানস্থল থেকে একটি একে-২২ রাইফেল,৫ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করলে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়া হলে একজন আহত হয় এবং আরও দুইজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।”

আরো খবর

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
বিশ্বকাপের ফাইনালে শিরোপা জিতেছে স্পেন
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ
কিশোরী ও নারীদের স্বাস্থ্যসচেতনতায় খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্যানিটারি ন্যাপকিন বিতরণ