সর্বশেষ খবরঃ

পাহাড় কেটে মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পাহাড় কেটে মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
পাহাড় কেটে মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি: : খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকালে শহরের উত্তর সবুজবাগ এলাকার রসুলপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবীন। অভিযানে উত্তর সবুজবাগ এলাকার বাসিন্দা মো. শাহজাহানকে অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের সময় আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সহকারী কমিশনার ( ভূমি ) নুসরাত জাবীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই অবৈধভাবে পাহাড় কাটা বা মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক পরিবেশ ও পাহাড়ের ভারসাম্য রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর

পাহাড় কেটে মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
পাহাড় কেটে মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকছেন ট্রাম্প
বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকছেন ট্রাম্প
শ্যামনগরে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা পালিত
শ্যামনগরে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা পালিত
দিনাজপুরে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত
দিনাজপুরে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু