সর্বশেষ খবরঃ

ভারতের প্রজাতন্ত্র দিবস আজ

আজ ভারতের প্রজাতন্ত্র দিবস
আজ ভারতের প্রজাতন্ত্র দিবস

আজ ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। বিশেষ এই দিন উপলক্ষ্যে দেশটির রাজধানী নয়াদিল্লির রাজপথে হচ্ছে প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ। তবে করোনার কারণে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার সকালে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেইসঙ্গে ২১ বার তোপধ্বনির পর শুরু হয় প্যারেড।প্যারেডে অংশ নিয়েছে ভারতীয় সেনাবাহিনীর ৬টি শাখা। তার মধ্যে রয়েছে রাজপূত রেজিমেন্ট, আসাম রেজিমেন্ট, জম্মু-কাশ্মীর লাইট রেজিমেন্ট, শিখ লাইট রেজিমেন্ট, আর্মি অর্ডন্যান্স কর্পস এবং প্যারাশুট রেজিমেন্ট।

এক প্রতিবেদনে আনন্দবাজার পত্রিকা জানায়, এবারই প্রথম কুচকাওয়াজে দেখা গেছে সামরিক বিমান ও হেলিকপ্টারের মহড়া। ৭৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার অংশ নিয়েছে এতে। এছাড়া অনুষ্ঠানে ব্যবহার হচ্ছে ড্রোন। ভারতীয় প্রযুক্তিতে তৈরি ১ হাজার ড্রোন ব্যবহার হচ্ছে।

সেই সঙ্গে এবারই প্রথম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে থাকছে ‘প্রোজেকশন ম্যাপিং’।এবারই প্রথম পুরো ভারত থেকে প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া ৪৮০ জন শিল্পী কুচকাওয়াজের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন বলে জানা গেছে।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা