সর্বশেষ খবরঃ

বর্ণাঢ্য আয়োজনে ভোলা জেলা প্রশাসনের ১লা বৈশাখ উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ভোলা জেলা প্রশাসনের ১লা বৈশাখ উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে ভোলা জেলা প্রশাসনের ১লা বৈশাখ উদযাপন

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ১লা বৈশাখ ১৪২৯। বৃস্পতিবার ( ১৪ এপ্রিল )’সকাল ১০ টার দিকে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, শিশু-কিশোর সবাই মুখোশ, হরেক রকম পুতুল ও কাগজ দিয়ে তৈরি পাখি নিয়ে শোভাযাত্রাতে অংশ নেয়।

পরে জেলা প্রশাসক কার্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সভার শুরুতে তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির নিজস্ব সংস্কৃতি, এটি আমাদের চর্চা ও লালন করতে হবে।যারা বাঙালি জাতীয়তাবাদ বিশ্বাস করে না, নিজেদের ঐতিহ্যকে লালন করতে জানেনা, তারাই কেবল বাংলা নববর্ষ উদযাপন বিরোধী অপপ্রচার চালায়।

তাই বিশ্বের বুকে আমাদের জাতিস্বত্বার স্বকীয়তা টিকিয়ে রাখতে হলে নিজেদের সংস্কৃতি লালন,ঐতিহ্য ধারণ ও চর্চা করতে হবে। তিনি নতুন বছরে সকলের মঙ্গল কামনা করেন এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন।

এ সময় ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মো. ফরহাদ সরদার সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া ভোলায় বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ১ লা বৈশাখ উদযাপন করা হয়েছে।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি