সর্বশেষ খবরঃ

ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মার্লিয়া মেন্ডনকা বিমান দুর্ঘটনায় নিহত

ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মার্লিয়া মেন্ডনকা বিমান দুর্ঘটনায় নিহত
ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মার্লিয়া মেন্ডনকা বিমান দুর্ঘটনায় নিহত

ব্রাজিলের সঙ্গীত জগতে সাড়া জাগানো জনপ্রিয় তরুণ তারকাদের অন্যতম মার্লিয়া মেন্ডনকা বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন।দুর্ঘটনায় দুই পাইলটের পাশাপাশি এ ল্যাটিন গ্র্যামি পুরস্কার বিজয়ীর প্রযোজক এবং তার এক মামা নিহত হয়েছেন।

শুক্রবার এক বিমান দুর্ঘটনায় জনপ্রিয় গায়িকা মার্লিয়া মেন্ডনকা প্রাণ হারিয়েছেন বলে বিমান কর্মকর্তারা জানান।

দমকল বিভাগের কর্মীরা জানান, ২৬ বছর বয়সী অত্যন্ত জনপ্রিয় ‘সার্তানাজো’ গায়িকা একটি ছোট বিমানে করে মিনাস গেরাইস রাজ্যে যাওয়ার সময় দুর্ঘটনায় নিহত হন। স্থানীয় পুলিশ প্রধান ইভান লোপেজ জানান, এ বিমান দুর্ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করেছে।

এক সংবাদ সম্মেলনে লোপেজ বলেন, আমরা এখনো ওই বিমান দুর্ঘটনার কারণ জানতে পারিনি। তবে সেখানের ক্ষতির ধরণ দেখে মনে হচ্ছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি এন্টেনার সাথে ধাক্কা খায়।পরে এটি একটি জলপ্রপাতের কাছে পাহাড়িয়া এলাকায় বিধ্বস্ত হয়।

খবরে বলা হয়, ব্রাজিলের কারাটিনগা নগরীর কাছে প্রত্যন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে শুক্রবার রাতে এ গায়িকার একটি কনসার্টে অংশ নেয়ার কথা ছিল।

খবর সূত্র- এএফপির

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন