সর্বশেষ খবরঃ

রংপুর বিভাগে করোনায় টানা তিন দিন মৃত্যু শুন্য

রংপুর বিভাগে করোনায় টানা তিন দিন মৃত্যু শুন্য
রংপুর বিভাগে করোনায় টানা তিন দিন মৃত্যু শুন্য

স্টাফ রিপোর্টার :: রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই। এ নিয়ে টানা তিন দিন মৃত্যুহীন থাকল এ বিভাগ। একই সময় বিভাগে নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫৪ হাজার ৯৪৫। আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ( গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ) বিভাগে ৬২৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ৮৭।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীদের মধ্যে রংপুরে ৫ জন, নীলফামারীতে ২ জন, নীলফামারীতে ২ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন ও দিনাজপুরে ৭ জন রয়েছেন। এদিকে গত এক দিনে বিভাগে ৫২ জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, এখন পর্যন্ত বিভাগে করোনায় ১ হাজার ২৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুরে সর্বোচ্চ ৩২৫ জন মারা যান। এ ছাড়া রংপুরে ২৯১ জন, ঠাকুরগাঁওয়ে ২৫০, পঞ্চগড়ে ৮০, নীলফামারীতে ৮৮, লালমনিরহাটে ৬৭, কুড়িগ্রামে ৬৮ ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহারুল ইসলাম বলেন, করোনা শনাক্ত দিন দিন কমে আসছে। এটি একটি ভালো খবর। কিন্তু এরপরও করোনা প্রতিরোধে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা জরুরি।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি