সর্বশেষ খবরঃ

কেশবপুরে মফিজ উপজেলা চেয়ারম্যান,আব্দুল্লাহ ও রাবেয়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত

কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা
কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮মে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

বুধবার ( ৮মে ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৯৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ঘোড়া প্রতীকে ১৮৪৬৬ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসিমা আকতার সাদেক শালিক প্রতীকে ১৪০১৬ ভোট পেয়েছেন।

এছাড়াও আব্দুল্লাহ নুর আল আহসান দোয়াত কলম প্রতীকে ১৩৯২৯ ভোট, কাজী মুজাহীদুল ইসলাম হেলিকপ্টার প্রতীকে ১০৯৪৮ ভোট, ওবায়দুর রহমান জোড়া ফুল প্রতীকে ২১১৫ ভোট, এস এম মাহাবুর রহমান মোটরসাইকেল প্রতীকে ১৭৬৩ ভোট এবং ইমদাদুল হক আনারস প্রতীকে ৬৯৫ ভোট পেয়েছেন।

এদিকে আব্দুল্লাহ আল মামুন তালা প্রতীকে ৩২৪৩৪ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি পলাশ কুমার মল্লিক উড়োজাহাজ প্রতীকে ১৩৪৯১ ভোট পেয়েছেন। এছাড়াও আব্দুল লতিফ রানা মাইক প্রতীকে ৬৪৪৩ ভোট, সুমন সাহা চশমা প্রতীকে ৬১৯০ ভোট এবং মনিরুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ৩১০৭ ভোট পেয়েছেন।

অপরদিকে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া খাতুন ফুটবল প্রতীকে ৩৭৩০৭ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দি মনিরা খানম কলস প্রতীকে ২৪১৫৭ ভোট পেয়েছেন।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার