সর্বশেষ খবরঃ

পুকুরে গোসল করতে নেমে শিশু মৃত্যু

পুকুরে গোসল করতে নেমে শিশু মৃত্যু
পুকুরে গোসল করতে নেমে শিশু মৃত্যু

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশু মৃত্যু হয়েছে।পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জোনায়েদ ( ৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবা

র ( ২৪ মে ) দুপুর ১২ টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চরকচ্ছপিয়া গ্রামের জয়নাল মাঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোনায়েদ উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চরকচ্ছপিয়া গ্রামের জয়নাল মাঝি বাড়ির জয়নাল মাঝীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্র জানা যায়,দুপুর ১২ টার দিকে শিশু জোনায়েদ সহ পাঁচ শিশু নিজ বাড়ির পুকুরে গোসল করতে নামে। এ সময় জোনায়েদ পুকুরের পানিতে ডুব দেন। অনেক সময় ধরে তাকে উঠতে না দেখে সঙ্গে থাকা বাকি শিশুরা দৌড়ে গিয়ে বাড়িতে খবর দেয়।

পরে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় দক্ষিণ আইচা গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বিকাশ চন্দ্র মজুমদার তাকে মৃত্য ঘোষনা করেন।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ শাখাওয়াত হোসেন জানান, এই বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি।খোঁজ নিয়ে দেখছি।

আরো খবর

 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানী বন্ধ থাকবে ঈদের দিন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা