সর্বশেষ খবরঃ

নতুন বছরের বই উৎসব ৩১ ডিসেম্বরঃ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নতুন বছরের বই উৎসব ৩১ ডিসেম্বরঃ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নতুন বছরের বই উৎসব ৩১ ডিসেম্বরঃ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

করোনা মহামারির কারণে নতুন বছরে সারাদেশে বই উৎসব করা সম্ভব না হলেও বছরের রীতি অনুযায়ী ২০২২ শিক্ষাবর্ষের জন্য বছরের প্রথম দিন বই দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হবে।তবে একদিনে সব শিক্ষার্থীকে সব বিষয়ে নতুন বই দেওয়া সম্ভব হবে না। শিক্ষার্থীরা সবাই পর্যায়ক্রমে নতুন বই পাবে।

আগামী ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব’ এর উদ্বোধন করবেন। পরদিন ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার কার্যক্রম পরিচালিত হবে।

প্রধানমন্ত্রীর কাছে থেকে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়ার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি ) গত ১৯ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে তিন শিক্ষার্থীরা তালিকা চেয়েছে। যাদের হাতে বই তুলে দেবেন প্রধানমন্ত্রী।

চিঠিতে ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মাধ্যমিক স্তরের নবম শ্রেণি বাদে প্রতি শ্রেণির একজন করে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণির মোট তিন শিক্ষার্থীদের ছবি, মোবাইল নম্বরসহ নামের তালিকা পাঠাতে বলা হয়।

এদিকে বিনামূল্যের পাঠ্যবই ছাপাখানা পরিদর্শন করে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, অতিমারির কারণে এ বছরও বই উৎসব করার মতো পরিস্থিতি আমাদের নেই। সব স্কুলেই ক্লাস ধরে ধরে বই বিতরণ করা হবে। যখন যে শিক্ষার্থীর বই পাওয়ার কথা সে সময় শিক্ষার্থীরা বই পাবে।

আরো খবর

কেশবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির
কেশবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির
খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
শার্শায়  চার ক্লিনিককে জরিমানা
শার্শায়  চার ক্লিনিককে জরিমানা
মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প
মার্কিন বাহিনীর হাতে ইরানের পতাকাবাহী জাহাজ আটকঃ ট্রাম্প
চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
চেঙ্গী নদীতে অবৈধ বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড
বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন
বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন
সাতক্ষীরায় বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় পণ্য আটক
সাতক্ষীরায় বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় পণ্য আটক
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত-১৭
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত-১৭