সর্বশেষ খবরঃ

হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন

হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন
হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন

চন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি ::  প্রতি বছরের ন্যায় এবারও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ পালিত হয়েছে।

ভেটেরিনারি টিচিং হাসপাতাল কর্তৃক আয়োজিত বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষ্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ এনামউল্যা-এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এ সময় তার সাথে ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ডঃএম. জাহাঙ্গীর কবির, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ডঃ রকিবুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর ডঃ মোঃ আবু হাসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ডঃ এস. এম. এমদাদুল হাসান। র্যালিতে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

উক্ত দিবস উপলক্ষ্যে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃমোঃ এনামউল্যা।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ওর্য়াল্ড ভেটেরিনারি ডে উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প-এর আয়োজন একটি মহতী উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে পশু-পাখির বিভিন্ন রোগবালাই সম্পর্কে অবহিত হবে অন্যদিকে বিনামূল্যে সেবা পাওয়ায় কৃষকরাও উপকৃত হবে।

উল্লেখ্য, বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উপলক্ষ্যে হাবিপ্রবি’র পক্ষথেকে দিনব্যাপী বিনামূল্যে গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান ও পরামর্শ প্রদান করা হয়।

আরো খবর

অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম