সর্বশেষ খবরঃ

শ্যামনগরে অসহায় হত দরিদ্রদের মাঝে জাতীয় নাগরিক পার্টির বস্ত্র বিতরণ 

শ্যামনগরে অসহায় হত দরিদ্রদের মাঝে জাতীয় নাগরিক পার্টির বস্ত্র বিতরণ 
শ্যামনগরে অসহায় হত দরিদ্রদের মাঝে জাতীয় নাগরিক পার্টির বস্ত্র বিতরণ 
এম কামরুজ্জামান( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নে ১০০ জন হত দরিদ্রদের মাঝে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি ) বস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার ( ২৬ এপ্রিল ) ৬ নং শংকরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি )আয়োজনে সাতক্ষীরা জেলা ছাত্র শক্তি,উদ্যোগে শ্যামনগর উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আলহাজ্ব মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও বস্ত্র বিতরণ করেন সাতক্ষীরা জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি ) আহ্বায়ক মোঃ কামরুজ্জামান ( ভুলু )।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মোঃ নাজমুল ইসলাম,সদস্য শেখ আব্দুল্লাহ, জেলা শ্রমিক শক্তির আহ্বায়ক আল ইমরান, সদস্য সচিব আব্দুস সবুর,জেলা ছাত্র শক্তির,আহ্বায়ক হাসিবুল হাসান রুমন,সদস্য সচিব বক্তিয়ার হোসেন,যুগ্ম সদস্য সচিব আবু সুফিয়ান।
আরো বক্তব্য রাখেন,শ্যামনগর উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মোঃ ফারুক হোসেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক মেহেদী হাসান,কাশিমাড়ি ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোঃ আব্দুল জব্বার পিয়াদা প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জি এম মোখলেছুর রহমান, আব্দুর রাজ্জাক সহ উপজেলা এনসিপি ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি ইনসাফের দল। এদল সবসময় দেশের কল্যাণ কাজ করার জন্য সৃষ্টি হয়েছে। তাই দেশের স্বার্থে কোন আন্দোলন হলে সকলকে এনসিপি পাশে থাকার আহ্বান জানান।

আরো খবর

অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
যশোরে শ্রেণী কক্ষে ঢুকে অভিভাবকের মাথা ফাটালো এমপি কন্যা
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
খাগড়াছড়িতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
ঘুস বানিজ্য বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম
ঘুস বাণিজ্যে বেপরোয়া বেনাপোল ভূমি অফিস সহায়ক অসীম