সর্বশেষ খবরঃ

 স্বর্ণালংকারের লোভে দাদিকে খুনের দায়ে নাতি গ্রেফতার

 স্বর্ণালংকারের লোভে দাদিকে খুনের দায়ে নাতি গ্রেফতার
 স্বর্ণালংকারের লোভে দাদিকে খুনের দায়ে নাতি গ্রেফতার

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুরে স্বর্ণালংকারের লোভে দাদি আলেদা বেওয়াকে( ৭০) খুনের রহস্য উদঘাটন এবং নাতিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল)দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস )মোঃ আনোয়ার হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন ঘোড়াঘাট উপজেলার পুরইল গ্রামের আব্দুল ওয়াদুদ এর ছেলে মোঃ ফজলে রাব্বী (২৯),দিনাজপুর সদরের বাহাদুর বাজার এলাকার মতিয়ার রহমানের ছেলে মোঃ মুসফিকুর রহমান রাজ (৩৮) এবং ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ নাজমুল হুদা শান্ত (২৬)। শান্ত নিহত অলেদা বেওয়ার আপন নাতি।

অতিরিক্ত পুলিশ সুপার জানায়,দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর বৃদ্ধা অলেদা বেওয়া হত্যা মামলার রহস্য উদঘাটন করা হয়েছে।এ ঘটনায় নিহতের আপন নাতিসহ তিনজন জড়িত।

তারা তিনজনে দাদীর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে তাকে হত্যা করে, দাদির স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় । এ ঘটনার পর তদন্তে নামে জেলা গোয়েন্দা শাখা। বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতায় খুনের রহস্য উদঘাটনসহ আসামিদের ধরতে সক্ষম হয় একই সঙ্গে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

আরো খবর

গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত