সর্বশেষ খবরঃ

ভোলায় সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান দীপাবলি উৎসব শুরু

ভোলায় সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান দীপাবলি উৎসব শুরু
ভোলায় সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান দীপাবলি উৎসব শুরু

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: দূর্গোৎসবের পর সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা ও দীপাবলী উৎসব। ভোলায় সনাতন ধর্মাবলম্বীদের ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শুরু হয়েছে শ্মশান দীপালি উৎসব।

এ উৎসবে হাজারো দর্শনার্থীদের ঢল নেমেছে। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে রয়েছে শ্মশান দীপাবলি উৎসব, ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ এবং কালি পূজার অনুষ্ঠানিকতা।

স্বজনদের স্মরণ এবং আত্মার শান্তি কামনা, সমাধিতে মোমবাতি, ধুপকাঠি ও প্রদীপ প্রজ্বলন করা হয়। একই সঙ্গে করা হচ্ছে প্রার্থনা। দূর-দূরান্ত থেকে সনাতন ধর্মালম্বী নারী-পুরুষরা অংশ নিয়েছেন দীপাবলি উৎসবে। উৎসবে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতে শ্মশান এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভোলা পৌর শ্মশান কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা বলেন, ভোলা পৌর শ্মশানে ৭ হাজার সমাধি রয়েছে।এ বছর ১৪৬তম দীপাবলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিবছরের মতো এ বছরও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে এ বছর সীমিত পরিসরে অনুষ্ঠানটি উদযাপন করা হচ্ছে।

আরো খবর

হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী