সর্বশেষ খবরঃ

শ্যামনগরে বেশি দামে সার বিক্রয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

শ্যামনগরে বেশি দামে সার বিক্রয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
শ্যামনগরে বেশি দামে সার বিক্রয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা’র শ্যামনগর পৌরসভা সদরে অবস্থিত নকিপুর বাজারে ডিলার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে।

রবিবার( ২রা আগস্ট )মেসার্স অরুপ কৃষি স্টোর-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাশেদ হোসাইন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিউল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,গোপন অনুসন্ধানের ভিত্তিতে শ্যামনগরর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নকিপুর বাজারের স্বর্ণপট্টি গলিতে অবস্থিত মেসার্স অরুপ কৃষি স্টোরে ডিলার মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর অরুন সাহাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাশেদ হোসাইন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত বাজার তদারকি করছে। কেউ সরকারি নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিউল ইসলাম বলেন, কৃষকদের ন্যায্য মূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করা কৃষি বিভাগের অন্যতম দায়িত্ব। সার বিপণনে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর

শ্যামনগরে বেশি দামে সার বিক্রয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
শ্যামনগরে বেশি দামে সার বিক্রয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ডিবি পুলিশের অভিযানে যশোরে  ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
অভিনেত্রী রাশমিকা শুটিংয়ে গুরুতর আহত
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
দিনাজপুরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
টেকনাফের হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
শ্যামনগরে আন্তর্জাতিক বাঘ দিবস পালিত
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক