সর্বশেষ খবরঃ

‘টিকটক ভিডিও’ বানাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

‘টিকটক ভিডিও’ বানাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
প্রতিকী ছবি

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর রেলব্রিজে টিকটক ভিডিও বানাতে এসে ট্রেনে কাটা পড়ে আলহাজ্ব হোসেন ( ১৬ ) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত যুবক পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ গ্রামের মোঃ রেজাউল হোসেনের ছেলে।কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান,লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নিহত আলহাজ্ব হোসেন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসে। টিকা নেওয়ার পর কয়েকজন বন্ধু-বান্ধব মিলে কালিকাপুর রেলব্রিজে ঘুরতে যায়।পরে বন্ধুদের সাথে টিকটক মেতে ওঠে।

এ সময় হঠাৎ রাজবাড়ীগামী একটি ট্রেন এসে পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা বন্ধুরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রেলের উপর থেকে লাশটি নিচে নামিয়ে রাখে।

আরো খবর

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
শুভ জন্মাষ্টমীতে খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো জামায়াতের আমীর
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা
শার্শায় দুই শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্নহত্যা