সর্বশেষ খবরঃ

গাইবান্ধায় হানাদার মুক্ত দিবস পালিত

গাইবান্ধায় হানাদার মুক্ত দিবস পালিত
গাইবান্ধায় হানাদার মুক্ত দিবস পালিত

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা ) জেলা প্রতিনিধি :: বৃহস্পতিবার ( ৭ডিসেম্বর ) গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে পুরাতন টেলিফোন ভবন সংলগ্ন পূর্বপাড়া থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

দিবসটি উপলক্ষে প্রতিপাদ্য বিষয় ছিল “ সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ নিপাত যাক, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা কর করতে হবে ”। গাইবান্ধা হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটির উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি পালন করা হয়।

হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা ) সুশান্ত কুমার মাহাতো,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আর মামুন, কোম্পানী কমান্ডার বীর প্রতিক মাহবুব এলাহী রঞ্জু,হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ওয়াশিকার মোঃ ইকবাল মাজু,আলী আকবর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক চৌধুরী।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর সকালে কোম্পানী কমান্ডার মাহবুব এলাহী রঞ্জু ( বীর প্রতীক ) এর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কালাসোনার চর থেকে বালাসীঘাট হয়ে গাইবান্ধা শহরে প্রবেশ করে। বিজয়ী বীর মুক্তিযোদ্ধাদের আগমনের সংবাদ পেয়ে আগের রাতেই গাইবান্ধা শহরের স্টেডিয়ামে অবস্থিত পাক হানাদার বাহিনীর সদস্যরা তল্পিতল্পা গুটিয়ে রংপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে পালিয়ে যায়

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী