সর্বশেষ খবরঃ

শুটিং সেট থেকে হাসপাতালে অভিনেত্রী স্বস্তিকা

শুটিং সেট থেকে হাসপাতালে অভিনেত্রী স্বস্তিকা
স্বস্তিকা

‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমার শুটিং করছিলেন টালিউডের অভিনেত্রী স্বস্তিকা দত্ত। গতকাল শুটিংয়ে মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে সেট থেকে হাসপাতালে নেওয়া হয় স্বস্তিকাকে। খবর আনন্দবাজার ডটকমের

এক ফেসবুক পোস্টে স্বস্তিকা দত্ত জানান, কর্নিয়ায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। তিনি লিখেছেন, ‘আমি বুঝি, সব ঘটনার পেছনে কোনো কারণ থাকে। গতকাল আমি “ভানুপ্রিয়া ভূতের হোটেল” ছবির শুটিং করছিলাম। হঠাৎ অসহ্য যন্ত্রণা শুরু হয়। মনে হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রণা। সঙ্গে সঙ্গে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

তাঁর ভাষ্য, ‘কীভাবে, কখন, কোথায়, আমি জানি না। সবচেয়ে কঠিন যন্ত্রণার সঙ্গে আমি লড়াই করছি। সব সহ-অভিনেতাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। এই ছবি আমার কাছে খুব বিশেষ। প্রতিজ্ঞা করছি, যাই ঘটে যাক এই ছবিকে আমি আরও বিশেষ করে তুলব। আমার চিকিৎসার কথা মাথায় রেখেই পরিচালক ও প্রযোজকেরা শুটিংয়ের দিনক্ষণ সাজাচ্ছেন।’

একটি হোটেলকে কেন্দ্র করেই ছবির গল্প আবর্তিত হয়েছে। ভারতের উত্তরের শহর লাভায় সিনেমার শুটিং চলছে। ছবিটি পরিচালনা করেছেন অরিত্র মুখার্জি।

এতে স্বস্তিকা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিমি চক্রবর্তী, বনি সেনগুপ্ত, সোহম মজুমদার, শ্রুতি দাস, কাঞ্চন মল্লিক প্রমুখকে।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার