সর্বশেষ খবরঃ

সিলেট থেকে ১৪ মে সরাসরি হজ ফ্লাইট শুরু

সিলেট থেকে ১৪ মে সরাসরি হজ ফ্লাইট শুরু
ছবি সংগৃহীত

বিশেষ প্রতিবেদক :: সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট আগামী ১৪ মে থেকে শুরু হচ্ছে। এ দিন ৪১৯ জন যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে উড়াল দিবে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।

বাংলাদেশ বিমানের সিলেটের ম্যানেজার শাহনেওয়াজ তালুকদার এ তথ্য নিশ্চিত করে জানান, সিলেটের হজযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এ বছর পাঁচটি ফ্লাইট সরাসরি সিলেট থেকে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

এর মধ্যে প্রথম ফ্লাইট যাবে সরাসরি মদিনায়। বাকি চারটি ফ্লাইট ২৩,২৫, ২৬ ও ২৯ মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে।রোড টু মক্কা কর্মসূচির অধীনে হজ্জ যাত্রীদের জন্য দুই দেশের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্নের সুযোগ থাকলেও সিলেট থেকে পরিচালিত ফ্লাইটের যাত্রীদের সৌদি ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিমান বন্দরে করা হবে।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের ( আটাব ) সিলেট জোনের সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান খান রেজওয়ান জানান, সিলেট থেকে এ বছর ২৭ শ মুসল্লী হজে যাচ্ছেন। এর মধ্যে ২ হাজার ৯৫ জন সিলেট থেকে বিমানের ফ্লাইটে এবং অন্যরা যাবেন ঢাকা থেকে।

আরো খবর

শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা