সর্বশেষ খবরঃ

হাতিয়ায় ইউপি সদস্য হত্যায় ২ আসামি গ্রেফতার

হাতিয়ায় ইউপি সদস্য হত্যায় ২ আসামি গ্রেফতার
হাতিয়ায় ইউপি সদস্য হত্যায় ২ আসামি গ্রেফতার

মো: হানিফ উদ্দিন( সাকিব),নোয়াখালী জেলা প্রতিনিধি:: নোয়াখালীর হাতিয়া উপজেলায় ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাস হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই )।

মঙ্গলবার ( ২৩ নভেম্বর ) দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলো উপজেলার চরইশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের মো. মিরাজ উদ্দিনের ছেলে মিলন মিয়া (৩৮) ও চরকিং ইউনিয়নের গামছাখালী গ্রামের হাবিবুল্লাহ মিয়ার ছেলে আজমির হোসেন ( ৩২)।পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে গ্রেফতার মিলন মিয়া মঙ্গলবার ( ২৩ নভেম্বর ) বিকেলে হাতিয়ার আমলি আদালতের বিচারক নিজাম উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ সুপার মিজানুর রহমান জানান,বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মিলন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

এ ঘটনায় রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে রিকেল চন্দ্র দাস বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে হাতিয়া থানায় মামলা করেন। পুলিশ এ মামলায় ১২ জনকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

প্রসঙ্গত, গত ৯ জুন দিবাগত রাতে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামী লীগ নেতা রবীন্দ্র চন্দ্র দাস (৪৮) মোটরসাইকেলযোগে চরঈশ্বর থেকে ওছখালী যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তাকে গুলি ও পরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং তার হাতের কবজি ও রগ কেটে ফেলে।

পরে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রবীন্দ্রের মরদেহ উদ্ধার করে।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন