সর্বশেষ খবরঃ

হাতিয়ায় ৬ হাজার ৪শত কেজি জাটকা জব্দ

হাতিয়ায় ৬ হাজার ৪শত কেজি জাটকা জব্দ
হাতিয়ায় ৬ হাজার ৪শত কেজি জাটকা জব্দ

হানিফ উদ্দিন সাকিব( নোয়াখালী)জেলা প্রতিনিধি :: নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের হাতিয়া স্টেশনের এক বিশেষ অভিযানে এসব জাটকা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২২ লাখ ৪০ হাজার টাকা। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বাহিনীটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত হাতিয়া থানাধীন মেঘনা নদীতে এই অভিযান পরিচালিত হয়।এসময় সন্দেহজনক দুইটি কাঠের নৌকা তল্লাশি করে প্রায় ২২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে জব্দকৃত জাটকার প্রকৃত মালিক না পাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তারা।

জাটকাগুলো হাতিয়া থানা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরো খবর

ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
ভারত সফর স্থগিত করলেন পপ তারকা শাকিরা
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
দীঘিনালায় ঈদ পূনর্মিলনীতে একসাথে পাহাড়ের সব সম্প্রদায়
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী
 মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নড়াইলে  যুবকের মৃত্যু
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
এ এফসি নারী এশিয়ান কাপের ফাইনালে চ্যাম্পিয়ন জাপান
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
মনিরামপুরে অসহায় মানুষের মুখে হাসি ফুটালেন জেরিন
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
ঈদে পাহাড়ের এতিম শিশুদের পাশে মানবিকতার হাত বাড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন
গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতর উদযাপন